one to one Online Quran Learning
ওয়ান টু ওয়ান

অনলাইনে পবিত্র কুরআন শিক্ষা

Preferred Teacher Gender: *

Teacher Language: *

যে ব্যক্তি কুরআন শিক্ষা থেকে বিমুখ হয়ে থাকল, সে ব্যক্তি কেয়ামতের দিন অন্ধ, মূক ও বধির হয়ে উঠবে। আল্লাহ বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى * قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا * قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى ‘আর যে আমার যিকর (কুরআন) থেকে মুখ ফিরিয়ে নেবে, নিশ্চয় তার জীবন-যাপন হবে সংকুচিত এবং আমি কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থয় উঠাব। সে বলবে, হে আমার রব! কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তিসম্পন্ন? তিনি বলবেন, অনুরূপভাবে তোমার নিকট আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হল । আল্লাহ আরো বলেন,وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا مَأْوَاهُمْ جَهَنَّمُ كُلَّمَا خَبَتْ زِدْنَاهُمْ سَعِيرًا ‘আমি কিয়ামতের দিন তাদেরকে সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, মূক অবস্থায়, বধির অবস্থায়। তাদের আবাসস্থল জাহান্নাম। যখন জাহান্নামের আগুন নির্বাপিত হওয়ার উপক্রম হবে আমি তখন তাদের জন্য অগ্নির দাহিকাশক্তি আরও বাড়িয়ে দেব

(ত্বহা ১২৪-১২৬) (বনী-ঈসরাইল ৯৭)

ইলমুল কুরআন এর সাথে ঘরে বসে অনলাইনে সুবিধামতো সময়ে লাইভ ক্লাসে কুরআন শিখুন।

অনেকেই দলবদ্ধভাবে পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেনা,একাকী পরতে চাই । একক ক্লাসের মাধ্যমে শিক্ষক এবং ছাত্রের মধ্যকার যোগাযোগ, বোঝাপড়া বাড়ে। একক ক্লাসের সবচেয়ে বড় সুবিধা হলো এতে আপনি কুরআন শেখায় আরও বেশি মনোযোগ দিতে পারবেন৷ শিক্ষক শুধুমাত্র আপনাকেই পড়াবেন। এতে করে তিনি আপনার তিলাওয়াত এবং তাজবীদের শুদ্ধতার ক্ষেত্রে বেশি খেয়াল করতে পারবেন৷

এই রমজান হয়ে উঠুক আপনার সন্তানের ইসলামি শিক্ষার উপযুক্ত সময়।

কেয়ামতের ভয়াবহ অবস্থার সময় কোরআন তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। এটা বিরাট সৌভাগ্যের বিষয়। হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত হাদিসে হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ, কোরআন কেয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে।

সহিহ মুসলিম : ১৯১০

কুরআন শিক্ষার পাশাপাশি

আপনার সন্তান যা যা শিখতে পারবে

আপনার সন্তান যখন আপনার সাথে সুন্দর করে কথা বলে, তখন আপনার অনুভূতি কেমন হয়? আপনার সামনে আপনার সন্তান যখন বড়দের সম্মান করে, আদবের সাথে চলে তখন আপনার কেমন লাগে? নিশ্চয়ই অনেক ভালো। মনে হয় আপনার ঘরে এ যেন এক টুকরো জান্নাত। বরকতময় এই রমজান মাস আপনার সন্তানের ধর্মীয় বিশ্বাস,চরিত্র গঠন, ইসলামিক গুণাবলী অর্জনের দুর্দান্ত সময়। পরিকল্পিত যে কোনো কাজই সুন্দর ও সফল হয়। এবারের রামাদ্বানকে তাকওয়া অর্জনের মাধ্যমে সার্থক করতে, আমল দিয়ে সাজাতে এবং জান্নাতের পথে এগিয়ে যেতে ভবিষৎ প্রজন্মকে সহযোগিতা করতে ইলমুল কুরআন কাজ করছে।

Membership Img
Character Beliefs Citizenship
  • চরিত্র
  • বিশ্বাস
  • গুণাবলী

উত্তম চরিত্র হচ্ছে ঈমানের প্রমাণবাহী ও প্রতিফলন। চরিত্র ব্যতীত ঈমান প্রতিফলিত হয় না। এ প্রসঙ্গে হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘ঈমানদার হচ্ছে সে ব্যক্তি, যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। ’ –সুনানে আবু দাউদ

পবিত্র কোরআনে আল্লাহ মানবজীবনের সফলতার মানদণ্ড ঘোষণা করেছেন- যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল (সুরা মুলক,আয়াত-২)। মানুষের জীবন সৃষ্টির উদ্দেশ্যকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন যে ব্যক্তি সৎ আমল করে সেই সর্বশ্রেষ্ঠ।

সুন্দর আচরণ এবং উত্তম গুণাবলি মানুষকে নিয়ে যায় বহু মানুষের উর্ধ্বে।নির্বাসিত মানবতার এই পৃথিবীতে উন্নত চরিত্র এবং উত্তম গুণাবলির বিকাশ ইসলামের অনন্য দান। নবীজী ইরশাদ করেছেন بعثت لاتمم حسن الاخلاق ‘উত্তম চরিত্রের পূর্ণতা বিধানের লক্ষ্যেই আমাকে পাঠানো হয়েছে’। (মুসনাদে আহমাদ)

  • চরিত্র
  • বিশ্বাস
  • গুণাবলী
Membership Img
Character Beliefs Citizenship

উত্তম চরিত্র হচ্ছে ঈমানের প্রমাণবাহী ও প্রতিফলন। চরিত্র ব্যতীত ঈমান প্রতিফলিত হয় না। এ প্রসঙ্গে হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘ঈমানদার হচ্ছে সে ব্যক্তি, যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। ’ –সুনানে আবু দাউদ

পবিত্র কোরআনে আল্লাহ মানবজীবনের সফলতার মানদণ্ড ঘোষণা করেছেন- যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল (সুরা মুলক,আয়াত-২)। মানুষের জীবন সৃষ্টির উদ্দেশ্যকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন যে ব্যক্তি সৎ আমল করে সেই সর্বশ্রেষ্ঠ।

সুন্দর আচরণ এবং উত্তম গুণাবলি মানুষকে নিয়ে যায় বহু মানুষের উর্ধ্বে।নির্বাসিত মানবতার এই পৃথিবীতে উন্নত চরিত্র এবং উত্তম গুণাবলির বিকাশ ইসলামের অনন্য দান। নবীজী ইরশাদ করেছেন بعثت لاتمم حسن الاخلاق ‘উত্তম চরিত্রের পূর্ণতা বিধানের লক্ষ্যেই আমাকে পাঠানো হয়েছে’। (মুসনাদে আহমাদ)

কুরআন শিক্ষা না করা ব্যক্তি গাফেল। কুরআনের ভাষায় তারা চতুষ্পদ জন্তুর মত অজ্ঞানতা ও মূর্খতার মাঝে নিমজ্জিত রয়েছে। আল্লাহ বলেন,أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ ‘এরা চতুস্পদ জন্তুর ন্যায় বরং এরা তাদের চেয়েও আরো অধম ও নিকৃষ্ট। এরাই হল গাফেল

(আরাফ ১৭৯)
আসসালামু আলাইকুম

যারা কুরআনুল কারীম মোটেই পড়তে পারেন না বা ছোটকালে শিখলেও এখন সব ভুলে গেছেন; কিন্তু নতুন করে আবার কুরআনের তিলাওয়াত শিখতে চাচ্ছেন, অথবা মোটামুটি পারলেও তেমন ভাল পড়তে পারেন না; পড়া অশুদ্ধ,যেকোন বয়সীদের জন্য আমাদের এই পার্সোনালাইজড কুরআন শিক্ষা কোর্সটি।

কেন ইলমুল কুরআন ?

ইলমুল কুরআন সম্পর্কে

ইলমুল কুরআন হচ্ছে অনলাইন ভিত্তিক পবিত্র কুরআন শিক্ষাদান প্ল্যাটফর্ম । প্রতিষ্ঠানটি ওয়ান টু ওয়ান পদ্ধতিতে কুরআন পাঠদান কার্যক্রম পরিচালনা করে থাকে । আমাদের রয়েছে দেশ সেরা শিক্ষকদের একটি শক্তিশালী প্যানেল । এখানে বিশ্বের প্রায় ১৬ টি দেশের মুসলিম নাগরিকরা কুরআন শিখছে । শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সকল বয়সের মানুষের কাছে আমাদের উদ্ভাবনী ওয়ান টু ওয়ান পাঠদান পদ্ধতি জনপ্রিয়তা লাভ করেছে। ওয়ান টু ওয়ান ফ্রি ট্রাইয়াল ক্লাসের জন্য বুকিং করুন

Customer Manager
আসসালামু আলাইকুম , ফ্রি ট্রায়াল ক্লাস অথবা যেকোনো প্রয়োজনে আমাদের মেসেজ করুন